Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৩৬, ১৮ মার্চ ২০২৬

একদিন পর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো ইরান

ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি

ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি
ফাইল ছবি

ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে হামলার পরপরই ইসরায়েল তার মৃত্যুর দাবি করলেও, প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করে ইরান।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা লারিজানির মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ। এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক জানিয়ে তাকে ‘ইসলামি বিপ্লবের আদর্শের জন্য আত্মোৎসর্গকারী’ হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি ‘শাহাদাতের মর্যাদা’ অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নেতৃত্বে থাকা লারিজানি শেষ পর্যন্ত নিজের আদর্শের পথেই জীবন উৎসর্গ করেছেন বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর কার্যত ইরানের নেতৃত্বে উঠে আসেন আলি লারিজানি এবং চলমান সংঘাতে দেশটির সামরিক ও রাজনৈতিক কৌশল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

ইরানি সূত্রগুলো জানায়, খামেনি জীবিত অবস্থায়ই তার অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য লারিজানির নাম উল্লেখ করে গিয়েছিলেন। সে প্রেক্ষাপটেই তিনি ডি-ফ্যাক্টো সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করছিলেন।

বিশ্লেষকদের মতে, লারিজানির মৃত্যু ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই এ ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: মেহের নিউজ, আলজাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির ভিসি পদে ওবায়দুল ইসলামের যোগদান
যুক্তরাষ্ট্রের জোটে যোগ দেয়ায় ন্যাটোর ‘না’, আমিরাতের ‘হ্যাঁ’
শেবাচিম হাসপাতালে আগুন, রোগী সরানোর সময় দুইজনের মৃত্যু
ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি
সীমান্ত ব্যাংকে চাকরি
ভোটের ফল চ্যালেঞ্জে ৪১ প্রার্থী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি
৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা
ট্রেনে উঠতে না পারার শঙ্কায় যাত্রীরা আগেভাগেই স্টেশনে হাজির
ইসরায়েলের ‘অবৈধ কর্মকাণ্ডের’ তীব্র তুরস্কের নিন্দা
ঈদযাত্রায় নাকাল মানুষ, চন্দ্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
আর্কটিকের বরফে ‘ইতিহাসের ভাণ্ডার’
স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
সোশ্যাল মিডিয়ায় গুজবের নতুন ফাঁদ, বাঁচার উপায়!
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ