Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০০, ১৩ এপ্রিল ২০২৬

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক প্রশ্ন

‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’

‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’
ছবি: সংগৃহীত

দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকে চারটি ব্যাংক ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ।

রোববার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?

তার এ বক্তব্য ঘিরে রাজনৈতিক ও আর্থিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি পোস্টে নির্দিষ্টভাবে কোন চারটি ব্যাংকের কথা বলেছেন, তা উল্লেখ করেননি।

আসিফ মাহমুদ আরও ইঙ্গিত দেন, দেশের বৃহৎ ঋণখেলাপি প্রতিষ্ঠানের একটি বড় অংশ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট। তার এ বক্তব্যের পেছনে সাম্প্রতিক সংসদীয় তথ্যও নতুন মাত্রা যোগ করেছে।

গত ৬ এপ্রিল জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন। সেখানে দেখা যায়, তালিকাভুক্ত ২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি।

এস আলম গ্রুপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যাংকিং খাতে প্রভাব বিস্তার, অনিয়মিত ঋণ গ্রহণ, মালিকানা নিয়ন্ত্রণ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিলো।

আরও পড়ুন <<>> ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?

তবে আসিফ মাহমুদের অভিযোগের বিষয়ে এখনো সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট কোনও নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে, যদি সত্যিই রাষ্ট্রীয় অর্থ সহায়তা বা পুনঃপুঁজিকরণ দিয়ে বিতর্কিত কোনো গোষ্ঠীর হাতে ব্যাংক ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়, তবে তা আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্রিকেটের গৌরবগাথা বিশ্বকাপ স্বপ্ন জয়ের ইতিহাস
পানি স্বল্পতায় কাপ্তাই হ্রদে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বাগাতিপাড়ায় ভূমি অফিস থেকে কম্পিউটার চুরি
ফাঁকা বাড়ির আমগাছে ঝুলছিলো কিশোরীর লাশ
বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সংরক্ষিত আসনে জামায়াত-এনসিপি জোটে আলোচনায় যারা
‘একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি’—ট্রাম্পের নতুন হুমকি
ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, নেপথ্যে নিয়ন্ত্রকের চাপ?
ইসরায়েলি হামলায় মুছে যাচ্ছে লেবাননের সীমান্ত জনপদ
‘৩৫ হাজার কোটি টাকাসহ এস আলমকে ব্যাংক ফেরত দিচ্ছে কারা?’
হরমুজকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের
কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেলো বৃদ্ধের
‘বাংলাদেশে ভূমিকম্প হলে দায় তারেক রহমানের নয়’
যুবলীগ নেতার সাজা কমাতে চিফ প্রসিকিউটরের নজিরবিহীন অনুরোধ
তামাকপণ্যের দাম বাড়ালে কমবে মৃত্যু, বাড়বে রাজস্ব
শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক
অধ্যাদেশ ইস্যুতে বিরোধীদল ‘রাজনীতি’ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত