Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৭, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:৪২, ১১ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগের গুঞ্জনে রুমিনের কড়া জবাব

‘গুজব রটায় নিন্দুকেরা, বিশ্বাস করে গাধারা’

‘গুজব রটায় নিন্দুকেরা, বিশ্বাস করে গাধারা’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের গুঞ্জন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে স্যোশাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। নিজের পোস্টে তিনি স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়েছেন, তার দলবদলের খবর ভিত্তিহীন এবং তা নিছক গুজব।

সম্প্রতি দেয়া ওই পোস্টে রুমিন ফারহানা একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেন, যার বাংলা অর্থ দাঁড়ায়—গুজব রটায় নিন্দুকরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা। যদিও তিনি সরাসরি কোনও দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি, রাজনৈতিক অঙ্গনে এটিকে এনসিপিতে তার যোগদানের জোর গুঞ্জনের সরাসরি জবাব হিসেবেই দেখা হচ্ছে।

গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিলো, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ কয়েকজন পরিচিত রাজনৈতিক মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। এমনকি দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগের খবরও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে।

তবে রুমিন ফারহানার সাম্প্রতিক পোস্টে স্পষ্ট হয়েছে, অন্তত এ মুহূর্তে তিনি এনসিপিতে যোগ দেয়ার কোনও সিদ্ধান্ত নেননি। বরং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলেই উড়িয়ে দিয়েছেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা চলছে, কিন্তু রুমিন ফারহানার যোগদানের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিন ফারহানার এ বার্তা শুধু গুঞ্জনের জবাব নয়, বরং বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়েও একটি স্পষ্ট সংকেত—তিনি আপাতত নিজের অবস্থানেই অনড় রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম