Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ১২ ডিসেম্বর ২০২৫

আজ নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল

আজ নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল
ফাইল ছবি

স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজধানীর সবচেয়ে নির্ভরযোগ্য গণপরিবহন মেট্রোরেলের সব যাত্রীসেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিলো। তবে শেষ মুহূর্তে স্বস্তির সংবাদ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়—শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে। যাত্রীসেবা চলমান থাকবে আগের মতোই, কর্মবিরতির কারণে কোনও বিঘ্ন ঘটবে না।

পোস্টে আরও জানানো হয়, যাত্রীদের সুবিধা বিবেচনায় মেট্রোরেল সেবা নিয়মিতভাবে চালু থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হবে।

এর আগে বুধবার ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন, যা রাজধানীবাসীর মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করে।

তবে বৃহস্পতিবার রাতের ঘোষণায় ডিএমটিসিএল নিশ্চিত করে—আজ মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য