Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

বাসে মামলা দেয়ায় মহাখালীতে সড়ক অবরোধ

বাসে মামলা দেয়ায় মহাখালীতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে বাসের বিরুদ্ধে মামলা দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ৩০০ পরিবহন শ্রমিক। অবরোধের কারণে মহাখালী থেকে বনানী, উত্তরা, গুলশানসহ আশেপাশের এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জুনায়েদ জাহেদী জানান, উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চলছিলো। এ সময় একটি বাসের কাগজপত্র ঠিক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসটির বিরুদ্ধে মামলা দেন। এরপর বাসটি মহাখালী আসে। সেখানে প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিককে সঙ্গে নিয়ে মহাখালী সড়ক অবরোধ করে। এতে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং যান চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন শ্রমিকদের মূল সড়ক থেকে সরে গিয়ে প্রতিবাদ জানাতে অনুরোধ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা