Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৯ অক্টোবর ২০২৫

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
ছবি: সংগৃহীত

প্রখ্যাত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর।

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় তোফায়েল আহমেদকে। চিকিৎসকেরা তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন। পাশাপাশি ফুসফুসে সংক্রমণও ছিলো।

বুধবার বিকেলে হৃদ্‌যন্ত্রে রিং পরানোর জন্য তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। তবে অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রশাসন ও নীতি সংস্কার বিষয়ে অন্যতম অগ্রগণ্য গবেষক। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। সহকর্মী, শিক্ষার্থী ও প্রশাসনিক মহলে তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য