Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৯, ১৭ অক্টোবর ২০২৫

সংসদ ভবনের সামনে অবস্থান, সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহতের হুমকি

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও প্রাধান্যের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন একদল তরুণ। নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে তারা মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাস্তার ওপর বসে ও দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, ‘জুলাই জাতীয় সনদ’-এ জুলাই যোদ্ধাদের কোনো আইনি সুরক্ষা বা প্রাধান্য উল্লেখ না থাকায় তারা নিজেদের অস্তিত্ব ও অবদানের স্বীকৃতি নিয়ে শঙ্কায় আছেন। শুক্রবার সকাল ১০টার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বিকেলে নির্ধারিত জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার রাত একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে দেখা যায়, কয়েক ডজন তরুণ সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। কেউ রাস্তায় বসে, কেউ হাতে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। বিক্ষোভকারীদের একজন মোয়াজ্জেম হোসেন বলেন, 

জুলাই সনদে আমাদের কোনও আইনি সুরক্ষা বা প্রাধান্য দেয়া হয়নি। আমরা যেভাবে এ আন্দোলন শুরু করেছি, তেমনি প্রয়োজনে অনুষ্ঠানও বন্ধ করে দেবো।

এদিকে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যা আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বিক্ষোভের বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, 

জুলাই যোদ্ধারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সরে যেতে অনুরোধ করা হলেও তারা তা মানেননি। তবে তারা দক্ষিণ প্লাজার বাইরে অবস্থান করায় অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।

তিনি আরও জানান, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাত গভীর হলেও বিক্ষোভকারীদের অবস্থান শেষ হয়নি। তারা স্লোগান দিতে থাকেন— 

‘জুলাই যোদ্ধার দাবি মানো’, ‘আইনি সুরক্ষা না পেলে সনদ বন্ধ হবে’—এমন নানা স্লোগানে সংসদ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন