Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৮, ১৮ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশন ঘেরাও করলো ছাত্রদল

নির্বাচন কমিশন ঘেরাও করলো ছাত্রদল
ছবি: সংগৃহীত

তিনটি অভিযোগ ও দাবির প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিব অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও নির্দেশনায় কাজ করছে। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়ায় অনৈতিকভাবে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, তারা লক্ষ্য করছেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা নিয়মিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সচিবালয় কিংবা নির্বাচন কমিশনে তাদের কোনো দাফতরিক কাজ না থাকলেও তারা সেখানে অবাধে যাতায়াত ও প্রভাব বিস্তার করছে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

এ সময় ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি নির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

দ্বিতীয়ত, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

তৃতীয়ত, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত একটি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে অভিযোগ করা হয়, যা বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

বিক্ষোভকালে ছাত্রদলের নেতারা নির্বাচন কমিশনের এসব সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার এবং নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। পরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী