Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু

কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্বিরুয়ারি) কেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে এবং স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুতুবদিয়ায় একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে এমপি আলমগীর ফরিদের প্রায় ডজনখানেক গাড়ির বহর চকরিয়ার বদরখালী সড়ক হয়ে মহেশখালীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বহরের তৃতীয় গাড়িটি শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনাকবলিত গাড়িটি ভাঙচুর করে। এ সময় সংসদ সদস্যকে তার সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটির মৃত্যু গাড়িবহরের অন্য একটি গাড়ির চাপায় হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে মুঠোফোনে আলমগীর ফরিদ জানান, দুর্ঘটনাটি তার গাড়ির সঙ্গে হয়নি এবং তিনি নিরাপদ আছেন। পরে তিনি একটি সভায় ব্যস্ত আছেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে আলমগীর ফরিদ নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মসজিদে নববীর নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
থার্ড টার্মিনাল খুলছে কবে? দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার দৌড়ে এগিয়ে যারা
বোরকা-মাস্ক পরে সমন্বয়ককে কুপিয়ে জখম
বাদ পড়ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
দেড় বছরের অভিজ্ঞতা তুলে ধরলেন রাষ্ট্রপতি, ষড়যন্ত্রের অভিযোগ
বিশ্বকাপে রেকর্ড ব্যবধানে ভারতের হার
৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া
কক্সবাজারে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশুর মৃত্যু
চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলনের ডাক জামায়াত আমিরের
ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, গুলিতে একজন নিহত ১
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতদের বৈঠক
চাঁদাবাজকে ধরে সড়কে ঘুরিয়ে পুলিশের মাইকিং
১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদে শিশির মনির
জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল
শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের চেষ্টার সমালোচনা এনসিপির
সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল
নিষিদ্ধ দলের কোনও তৎপরতা চলতে দেয়া যাবে না: আইজিপি