Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ১৮ মে ২০২৬

আপডেট: ২১:১৯, ১৮ মে ২০২৬

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি 

ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি 
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনও সংবাদপত্র প্রকাশিত হবে না।

প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পে বিশেষ ছুটি ঘোষণা করা হয়। এ সময় অধিকাংশ সংবাদপত্র অফিস সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
শার্শায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিসি প্রত্যাহার না হলে ডুয়েটে শাটডাউনের হুঁশিয়ারি
বন্দরের সংকট নিরসনে বেনাপোলে কাস্টমস কমিশনার-জামায়াত এমপির বৈঠক
শরীয়তপুর-ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
নিজ হাতে ‘৩৬ জুলাই’ গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত
নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক
টাঙ্গাইল রেলস্টেশনের সরকারি জমিতে শ্রমিক দলের অফিস
নারী এমপিদের সংসদে সক্রিয় ও দক্ষ হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকার প্রস্তাব
ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি
এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ বাঁচাই রাখলে কথা হবে-সালমান-রেহানার ফোনালাপ