Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:০৪, ২৭ অক্টোবর ২০২৫

আমেরিকায় বাড়ি, দেশে শত কোটি টাকার সম্পদ

ফার ইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ফার ইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের চাঞ্চল্যকর স্বীকারোক্তি
ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রায় ৫ দিন রিমান্ডে থাকার পর আদালতে জবানবন্দি দিতে এসে নতুন নাটকীয়তা সৃষ্টি করেছেন। 

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার সিএমএম আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে গেলে তিনি বক্তব্য লিখে দেয়ার পর হঠাৎ স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তবে তার রিমান্ড চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

দুদক সূত্রে জানা গেছে, ফার ইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শুধু বাংলাদেশের নন—তিনি ও তার পুরো পরিবার মার্কিন নাগরিক। ২০১৫ সালে তিনি প্রায় ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি টাকারও বেশি অর্থ আমেরিকায় নিয়ে গিয়ে ওয়েলিংটনে বাড়ি ক্রয় করেন।

এর আগেই, ২০১৪ সালে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের নামে রাজধানীর ৩৬ তোপখানা রোডে ২০৭ কোটি টাকায় জমি ক্রয়ের সময় প্রায় ২৮ কোটি টাকার ‘ভাগ-বাটোয়ারা’ হয়। নজরুল ইসলাম সে ভাগ থেকে ব্যক্তিগতভাবে ৬ কোটি টাকা পান বলে তদন্তে জানা গেছে।

জমি বিক্রেতা আজহার হোসেন খানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পর নজরুল ইসলাম তার ব্যক্তিগত হিসাবে ১০ কোটি টাকা এবং স্ত্রীর হিসাবে আরও ৯ কোটি ৫০ লাখ টাকা স্থানান্তর করে বিদেশে পাচার করেন—যা স্পষ্ট মানিলন্ডারিং অপরাধ হিসেবে তদন্তে উঠে এসেছে।

তদন্তে আরও দেখা গেছে, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ খালেক নিজে এবং আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের নামে ১১টি প্রতিষ্ঠান গঠন করে ঋণের নামে মোট ৫৯১ কোটি টাকা আত্মসাৎ করেন। এ বিশাল অঙ্কের অর্থ আত্মসাতে এম এ খালেকের পাশাপাশি নজরুল ইসলামসহ আরও কয়েকজন পরিচালক সরাসরি জড়িত বলে রিমান্ডে নজরুল নিজেই স্বীকার করেন।

আত্মসাৎ করা টাকার বড় অংশ দেখানো হয় প্রাইম ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি, প্রাইমেশিয়া ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ট্রাস্টের নামে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনযাপন ছিলো বিলাসবহুল। তিনি ঢাকা বোট ক্লাব, গুলশান ক্লাব, ঢাকা ক্লাবসহ ১৪টি ক্লাবের সদস্য। ২০১৬ সালে তিনি ১০ লাখ টাকা দিয়ে ঢাকা বোট ক্লাবের সদস্য হন, আর বারিধারা ক্লাবে সদস্যপদ নেন ২ লাখ টাকায়।

বর্তমানে নজরুল ইসলামের ঘোষিত ও গোপন সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে—

  • বারিধারায় ৮ কাঠা জমির ওপর ‘পুতুল হাউজ’ নামে বিদেশিদের ভাড়া দেয়ার ট্রিপ্লেক্স বাড়ি
  • গুলশান-১ এ ভাসাবি রেস্টুরেন্টের পেছনে ৩২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট
  • বারিধারার ডিওএইচএসে ২৮৪১ বর্গফুটের আরেকটি ফ্ল্যাট
  • গুলশান-২ এ ৫ কাঠা জমির ওপর দুইতলা অফিস ভবন
  • নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় এম এ খালেক ও আজহার খানের সঙ্গে যৌথ মালিকানায় ‘প্রাইম শপ’ নামে ১৮ কোটি টাকার সম্পদ
  • মাতুয়াইল যাত্রাবাড়িতে প্রায় ২ কোটি টাকার একটি সম্পত্তি
  • নিকুঞ্জে তিন কাঠার ওপর আরেকটি ‘পুতুল হাউজ’ নামে ডুপ্লেক্স বাড়ি
  • মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষি জমি
  • বসুন্ধরায় সায়েম সোবহান রোডে ৩৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট

তাছাড়া নজরুল ইসলামের আয়কর রেকর্ডে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ফার ইস্ট ইসলামী সিকিউরিটিজ, ফার ইস্ট ইসলামী প্রোপার্টিজ, সিভিসি ফাইন্যান্স এবং ফার ইস্ট ফাইন্যান্সসহ একাধিক প্রতিষ্ঠানে ১৫ থেকে ২০ কোটি টাকার শেয়ার রয়েছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, নজরুল ইসলামের বিরুদ্ধে মানিলন্ডারিং, আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের তিনটি মামলার প্রস্তুতি চলছে। তার দেয়া জবানবন্দি স্বাক্ষর না করলেও তদন্তের প্রমাণ ও আর্থিক লেনদেনের তথ্যের ওপর ভিত্তি করে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ