Sobar Desh | সবার দেশ প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ০১:১৮, ২১ মে ২০২৬

শান্তি শোভাযাত্রা ও ধর্মীয় আচার

প্যারিসে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

প্যারিসে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
ছবি: সবার দেশ

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে আগামী ২৪ মে রবিবার রাজধানী প্যারিসে মহাসমারোহে উদযাপিত হবে শুভ বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভের ত্রি-স্মৃতি বিজড়িত এ প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের সম্মিলিত উদ্যোগে সকাল ১০টা থেকে প্যারিসের জুরিস পার্ক (জ্যুরিস পার্ক) থেকে রিপাবলিক চত্বর (রিপাবলিক স্কয়ার) পর্যন্ত এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মসূচি পালিত হবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা, বৌদ্ধ ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, ধর্মীয় আলোচনা সভা, বাংলাদেশ, ফ্রান্সসহ বিশ্ব শান্তি কামনায় পুণ্যদান, পূজনীয় ভান্তেদের ছোয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা এবং সম্মিলিত ধ্যান অনুশীলন। আয়োজকরা জানান, এবারের অনুষ্ঠানকে ঘিরে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীর উপস্থিতি আশা করা হচ্ছে।

বুদ্ধ জয়ন্তীর প্রস্তুতি সম্পর্কে ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার-এর অধ্যক্ষ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের বলেন,

প্রথমবারের মতো ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধরা সম্মিলিতভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকল বৌদ্ধদের প্রতি আহ্বান জানাই।

তিনি আরও বলেন, জুরিস পার্ক (জ্যুরিস পার্ক) থেকে রিপাবলিক চত্বর (রিপাবলিক স্কয়ার) পর্যন্ত শান্তি শোভাযাত্রার অনুমতি প্রদান করায় ফ্রান্স সরকারের প্রতি বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় কৃতজ্ঞ।

উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বর্তমানে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী বৌদ্ধদের বসবাস ফ্রান্সে। দেশটির বিভিন্ন শহরে প্রায় ১০ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করছেন। প‍্যারিস ও এর আশপাশের এলাকায় বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় নিজস্ব অর্থায়নে ৯টি স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণ করে দীর্ঘদিন ধরে ধর্মীয় রীতিনীতি পালন করে আসছে।

এদিকে বুদ্ধ জয়ন্তীকে ঘিরে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজনের মাধ্যমে ফ্রান্সের বহুসাংস্কৃতিক সমাজে সম্প্রীতি, অহিংসা ও বিশ্বশান্তির বার্তা আরও সুদৃঢ় হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!
তারেক রহমানের জনপ্রিয়তা, সরকারের পরীক্ষা
শান্তি আলোচনার মধ্যেই ইরানে নতুন মার্কিন হামলা
সহকর্মীর স্ত্রীকে বিয়ে, তালাকের পর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ
ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা মামদানির
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র হজ আজ
নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা
নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু
বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ
ক্ষিপ্ত মহিষের আক্রমণে প্রাণ গেলো ২ জনের
কোরবানির চামড়া নিয়ে বিপর্যয়ের শঙ্কা
‘গোপন অস্ত্র’ দিয়ে শত্রু ড্রোন ধ্বংসের দাবি ইরানের
ফাঁস হওয়া কলে মাসে ৫০ হাজা ‘মাসোহারা’ দাবি দারোগার
হোয়াইট হাউসের চাপেই পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড
বেনাপোলে ইউনুস হত্যায় সোহেল রানা আটক
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী