Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ১ মার্চ ২০২৬

আ.লীগের সাবেক এমপির কোলকাতায় মৃত্যু

আ.লীগের সাবেক এমপির কোলকাতায় মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভারতের কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকরা জানান, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুর সময় তার স্ত্রী ও মেয়ে পাশে ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তারা মেডিকেল ভিসায় কোলকাতায় গিয়ে তার পাশে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য সরকারের অনুমতির জন্য যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কোলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন, কোলকাতা থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) সংগ্রহ করা হবে। লাশ সংরক্ষণের জন্য কোলকাতার পিস হেভেনে রাখা হতে পারে।

পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল আদালতে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ভিপি জোয়াহের নামেও পরিচিত ছিলেন।

২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে অবস্থান করছিলেন এবং কোলকাতায় বসবাস করছিলেন।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা ছিলো বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা