Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৮ নভেম্বর ২০২৫

সীমাবদ্ধতা ও কৌশল পরিবর্তনের চাপ, বিবিসির বিশ্লেষণ

হাসিনার মৃত্যুদণ্ডে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?

হাসিনার মৃত্যুদণ্ডে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে?
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের মামলার বিচার করার উদ্দেশ্যে ২০১০ সালে গঠন করা হয়েছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে আদালতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক খুনি হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন।

এখন বড় প্রশ্ন হলো, এ রায় কার্যকর হলে তা কার্যত নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের ওপর কী প্রভাব ফেলবে। শেখ হাসিনা এখনও দলটির প্রধান, এবং তার ভবিষ্যৎ রাজনীতিতে কী রূপ নেবে, তা নিয়েই বিশ্লেষকরা ভাবছেন।

বাংলাদেশ সরকার মাসের পর মাস ধরে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) দাবি জানাচ্ছে। আদালতের অবমাননার মামলায় সাজা দেয়ার পরও বাংলাদেশ সরকার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে ভারত এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

বিবিসির বাংলা বিভাগের সম্পাদক মীর সাব্বির উল্লেখ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচিত সরকার যদি শেখ হাসিনার প্রত্যর্পণে জোর দেয়, কিংবা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বন্ধে চাপ সৃষ্টি করে, তাহলে ভারতের পক্ষে সেটি আরও কঠিন হয়ে যাবে।

রায় ঘোষণার আগেই আদালত গণমাধ্যমে শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করেছে। এ রায় ও নির্দেশনার পর আওয়ামী লীগ এর নিন্দা জানিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রমও সীমিত করেছে।

সরকার উৎখাতের পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে প্রায় অদৃশ্য হয়ে গেছে। দলের শীর্ষ নেতাদের বেশির ভাগই নির্বাসনে আছেন, কেউ ভারতে বসেছেন, আবার অনেকে গ্রেফতার হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হয়, দলটি চাপের মুখে পড়বে। যদিও আওয়ামী লীগ বলছে, নেতৃত্ব নিয়ে কোনো অভ্যন্তরীণ বিভ্রান্তি নেই, তবে আইনি সীমাবদ্ধতা এবং প্রত্যর্পণের কূটনৈতিক চাপের কারণে আগামী দিনগুলোতে দলটি ভিন্ন কৌশল গ্রহণ করতে বাধ্য হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার