Sobar Desh | সবার দেশ শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:১১, ১৮ জানুয়ারি ২০২৬

সখিপুরের ওসিকে ধাক্কা দিয়ে পালালেন জঙ্গি ছাত্রলীগ নেতা

সখিপুরের ওসিকে ধাক্কা দিয়ে পালালেন জঙ্গি ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম আতিকুল ইসলাম সোমেল। তিনি সখিপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি হিসেবে পরিচিত। সোমেল সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবুর সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সখিপুর বাজারে খোলা তেল বিক্রি ও অন্যান্য অনিয়মের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে অভিযান চালাচ্ছিলো পুলিশ। অভিযানের একপর্যায়ে বাজারের একটি দোকানে সোমেলকে দেখতে পান ওসি নাজিম উদ্দিন মজুমদার। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সোমেল সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

ওসি জানান, পালানোর সময় সোমেলের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি কোনও উত্তর না দিয়ে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় ওসি তাকে আটক করার চেষ্টা করলে তার ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ওসি নাজিম উদ্দিন মজুমদার আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ওপর হামলার মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতার পলায়ন নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান