Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৯, ৬ জুলাই ২০২৬

সিলেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

এক মোটরসাইকেলে তিন বন্ধু, শেষ হলো একসঙ্গেই

এক মোটরসাইকেলে তিন বন্ধু, শেষ হলো একসঙ্গেই
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন কিশোর বন্ধু। তারা সবাই একই শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকি দুজন।

রোববার (৬ জুলাই) দুপুর ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাবিক আহমদ (১৬), ৮ নম্বর খ-এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড়া এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রাধানগর-বাউরভাগ চা বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার আঘাত এতটাই ভয়াবহ ছিলো যে ঘটনাস্থলেই সাবিক আহমদের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত দুই কিশোরকে উদ্ধার করে সিলেটের নূরজাহান হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়। পরে গুরুতর আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর একসঙ্গে মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলে প্রথমে একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত