Sobar Desh | সবার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ব্লাসফেমি আইন চালুর দাবি মিজানুর রহমান আজহারির

ব্লাসফেমি আইন চালুর দাবি মিজানুর রহমান আজহারির
ছবি: সংগৃহীত

ব্লাসফেমি আইন চালুর দাবি করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি। চাঁপাইনবাবগঞ্জে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্যে তিনি এ দাবির কথা তুলে ধরেন। 

ড. মিজানুর রহমান আজহারি বলেন, সাম্প্রতিক সময়ে দেখবেন শান্তশিষ্ট, ইসলামপ্রিয়, শান্তিপ্রিয় মুসলিমদেরকে উসকানি দেয়া হচ্ছে, উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে, এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে, যেগুলো মুখে নেয়া আমাদের পক্ষে সম্ভব না।

তিনি বলেন, অন্তবর্তী সরকারের কাছে বিনীত আবেদন জানাতে চাই, আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নিবেন না, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, জনতা নিজেই আইন প্রয়োগ করার, বিচার করার ক্ষমতা হাতে তুলে নিবে। 

ড. মিজানুর রহমান আজহারি বলেন, যারা আল্লাহ ও আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, অবমাননাকর শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাসফেমি আইন করে। তা না হলে জনগন যদি বিচার হাতে তুলে নেয়, তাহলে এ বিশাল জনশ্রোতকে থামানো সম্ভব না। এ জন্য অন্তবর্তী সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এ সমস্ত অবমাননার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। 

জেলা শহরের অদূরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে লালাপাড়া এলাকায় আম্রকাননে শনিবার সকাল ১০টায় শুরু হওয়া তাফসিরুল কুরআন মাহফিলে, বেলা তিনটার দিকে যোগ দেন ড. মিজানুর রহমান আজহারি। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তার এ বছরের বিভাগীয় তাফসিরুল কুরআন মাহফিল।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮