Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৯, ৫ জুন ২০২৫

জঙ্গি আ.লীগের ঝটিকা মিছিলে গণধোলাই, ১৩ জন আটক

জঙ্গি আ.লীগের ঝটিকা মিছিলে গণধোলাই, ১৩ জন আটক
ছবি: সংগৃহীত

খুলনায় ঝটিকা মিছিল বের করতে গিয়ে নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী স্থানীয় জনতার রোষানলে পড়েছেন। বুধবার (৪ জুন) নগরীর নিজ খামার এলাকায় মিছিলের চেষ্টা করলে উত্তেজিত এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ১৫-১৬ জনের একটি দল হঠাৎ করে আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে নিজ খামার এলাকায় জড়ো হয়। তবে মিছিল শুরুর আগেই স্থানীয়রা বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতসহ ১৩ জনকে আটক করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মিছিল করার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। স্থানীয়রা ১৩ জনকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। এদের একজন দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা খুলনার ডুমুরিয়া, চুকনগর, খর্নিয়া ও রূপসা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তারা কী উদ্দেশ্যে মিছিল করতে এসেছিলো তা এখনও স্পষ্ট নয়।

এলাকাবাসীর অভিযোগ, আটককৃতদের অনেকেই বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাস ও দখলদারিত্বে লিপ্ত ছিলো। তাদের হঠাৎ জড়ো হওয়া নিয়ে সন্দেহ দেখা দেয়, তাই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হন তারা।

ঘটনার পর থেকে নিজ খামার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাজুড়ে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন লবণচরা থানা পুলিশের এক কর্মকর্তা। তবে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের