Sobar Desh | সবার দেশ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৪, ২১ জুন ২০২৫

ফেনীতে খেলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর

ফেনীতে খেলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর
প্রতীকি ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে পৌরসভার সাত মন্দির রোড এলাকার একটি ভবন থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হল—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সালের বাবা কাতারপ্রবাসী ইকবাল হোসেন এবং সাখাওয়াতের বাবা দুবাইপ্রবাসী সামছুল হক। তারা পরিবার নিয়ে সাত মন্দির রোডের শেখ ভবনে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শিশু দুটি খেলতে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সেখানেই অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাশেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা