Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯, ৭ অক্টোবর ২০২৫

চাকরির প্রলোভনে টাকা নারীর আত্মসাত ও হামলার অভিযোগ

চাকরির প্রলোভনে টাকা নারীর আত্মসাত ও হামলার অভিযোগ
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক লোকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতারক এনামুলের বিরুদ্ধে। পরে টাকা ফেরত চাইতে গেলে ওই নারীসহ ভুক্তভোগীদের দা দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ জানা গেছে।

স্থানীয়  সূত্রে জানা যায়,দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তের আনিয়া গ্রামের বাসিন্দা জনকচন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার কে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এনামুল ইসলাম, পিতা:মরহুম  সিকান্দার আলী নসিবপুর থানা কচুয়া জেলা: চাঁদপুর, বর্তমান ঠিকানা: সুজালপুর কলেজপাড়া বীরগঞ্জ দিনাজপুর, কাছ থেকে মোট ৬ (ছয়) লক্ষ  টাকা গ্রহণ করে। পরবর্তীতে চাকরি না দিয়ে টাকা ফেরত চাওয়ায় উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত ব্যক্তি। এক পর্যায়ে দা নিয়ে ভুক্তভোগী নারীকে কোপানোর চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং প্রতারক এনামুলকে ধরে থানা পুলিশের হেফাজতে প্রদান করে।

এ ঘটনায় ভুক্তভোগী বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরল মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে!

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী