Sobar Desh | সবার দেশ কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১৪, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:১৮, ২৪ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের বাস উল্টে খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ১০

সুনামগঞ্জের বাস উল্টে খাদে পড়ে মা-মেয়ে নিহত, আহত ১০
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক  মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়েসহ ২ জন নিহত হয়েছে এবং আরো ১০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাএীবাহি এসিবাস সুনামগঞ্জ আসার পথে পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে গিয়ে এমন হতাহতের ঘটনাটি ঘটে।  এ সময় ঘটনাস্থলে  মা মেয়েসহ ২ জন নিহত হয় এবং আরো ১০ জন আহত হন। 

নিহতরা হলেন মনজুরা আক্তার(৩৭) স্বামী আব্দুল্লাহ আল মামুন এবং আয়েশা সিদ্দিকা(১০) পিতা আব্দুল্লাহ আল মামুন, সাং- দোয়ালিয়া, জেলা চাদপুর এবং বর্তমান ঠিকানা মেরাজনগর, বি ব্লক, কদমতলী ঢাকা। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে খাদে উল্টে থাকা অবস্থায় পাই। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির