Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৩১ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৮ জন, দক্ষিণ সিটিতে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৯১ জন, বরিশালে (সিটির বাইরে) ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ২৫ জন রয়েছেন।

এ সময়ে এক হাজার ৫৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ৮০২ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৮৬২ জন। আক্রান্তদের মধ্যে ৬৫ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক ৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৭৮ জন।

এর তুলনায় গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম শেষ হলেও দেশে ডেঙ্গুর সংক্রমণ পুরোপুরি কমেনি। তাই সচেতনতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন তারা।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার