Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ১৭ নভেম্বর ২০২৫

শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে সন্দেহ মনে হলে তারা দ্রত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান।

গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বিস্ফোরকগুলো কোথায় থেকে এলো এবং কি উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান