Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ২০ নভেম্বর ২০২৫

শ্রীপুরে নাটকীয় ঘটনা

নারীর ঘুষিতে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী

নারীর ঘুষিতে অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী
প্রতীকি ছবি

মাগুরার শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করলেও শেষ পর্যন্ত পালাতে হয়েছে ছিনতাইকারীদেরই। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারীর ঘুষিতে একজনের হাত থেকে পড়ে যায় অস্ত্র, আর লোকজন এগিয়ে আসতেই তিনজনই দৌড়ে পালিয়ে যায়।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি নির্জন সড়কে ঘটে এই ঘটনা।

পথরোধ করে হামলা

স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসারের দিকে যাচ্ছিলেন। কোদলা এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি শারীরিক প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় ধস্তাধস্তি।

সাহসী প্রতিরোধে ছিনতাইকারীদের অস্ত্র পড়ে যায়

ভুক্তভোগী নারী জানান,

নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তারা টাকা ও স্বর্ণ নিতে চেয়েছিলো। আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘুষি মারি। তখন তার হাত থেকে পিস্তলটা রাস্তার পাশে পড়ে যায়।

তিনি আরও বলেন, তার চিৎকার শুনে আশপাশের মানুষ দৌড়ে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা তার গলার চেইন ও ব্যাগে থাকা ১৫–১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

অস্ত্র জব্দ, তদন্তে পুলিশ

এলাকাবাসী পুলিশকে খবর দিলে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে পুলিশ। অস্ত্রটি আসল নাকি নকল—তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন,

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

শ্রীপুরের নির্জন সড়কে ঘটে যাওয়া এ নাটকীয় ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত