Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫০, ১২ ডিসেম্বর ২০২৫

ধামইরহাটে জামায়াতের ’মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত 

ধামইরহাটে জামায়াতের ’মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন গড়তে উপজেলা জামায়াতের 'মার্চ ফর দাঁড়িপাল্লা' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার ধামইরহাট মিনি স্টেডিয়াম থেকে নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে 'মার্চ ফর দাঁড়িপাল্লা'র মিছিলটি আমাইতাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য প্রদান করেন এ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।

কর্মসূচিটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, সহঃ সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুল আজিজ, মাওঃ আমানউল্লাহ, সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন