Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ৬ ডিসেম্বর ২০২৫

উদ্ধার ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল

ধামইরহাট সীমান্তে বিশেষ অভিযানে তিন চোরাকারবারী আটক

ধামইরহাট সীমান্তে বিশেষ অভিযানে তিন চোরাকারবারী আটক
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। 

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে বস্তাবর বিওপির টহল দলের অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আত্রাই নদীর ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—

  • মো. দেলোয়ার হোসেন (৩২), গ্রাম গুণবর্মতা
  • মো. সুলতান মাহমুদ (২৮), গ্রাম দেবীপুর
  • মো. জাবেদুল ইসলাম (৩৬), গ্রাম দক্ষিণ খণ্ডা

তিনজনই নওগাঁ জেলার ধামইরহাট থানা এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে মাদক ও জব্দ মালামালসহ ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে গরু পাচার, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন