Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

হান্নান মাসউদের সভায় হামলা, আহত ৩

হান্নান মাসউদের সভায় হামলা, আহত ৩
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে হঠাৎ করে সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সভা পণ্ড হয়ে যায়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এ ঘটনায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ মোট তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলার জন্য তারা বিএনপিকে দায়ী করছে। দলটির অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়েছে।

এনসিপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, এর আগের দিন শুক্রবার হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান, তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার হান্নান মাসুদ নিজে ঘটনাস্থল পরিদর্শনে গেলে পথসভায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোটকেন্দ্র দখল ও কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালাচ্ছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি