Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ১২ মে ২০২৫

আপডেট: ১৫:৫৪, ১২ মে ২০২৫

ঐশ্বরিয়ার গোপন সফর নিয়ে নতুন জল্পনা!

কত টাকায় পাকিস্তানে এক রাতের অতিথি? 

কত টাকায় পাকিস্তানে এক রাতের অতিথি? 
ছবি: সংগৃহীত

বলিউডের রূপসী রাণী ঐশ্বরিয়া রাই—যিনি শুধু সৌন্দর্যের প্রতীক নন, বরং নীরবতার মধ্যেও যিনি বার্তা দেন। কিন্তু এবার পুরোনো এক গল্প ঘুরেফিরে ফিরেছে আলোচনায়—যেখানে জড়িয়েছে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতির নাম, আর সেই গল্পে দামটা? ঠিক শুনছেন, ১০ কোটি টাকা!

বলিউডের অগণিত সেলেবদের মতো, ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ করেও মোটা অঙ্কের পারিশ্রমিক নেন অনেক তারকা। শাহরুখ খান, সলমান খান বা অক্ষয় কুমারের মতো অভিনেতারা তো প্রায়ই বিভিন্ন প্রাইভেট পার্টিতে অংশ নিয়ে থাকেন। তবে এ তালিকায় একদম ব্যতিক্রমী নাম ঐশ্বরিয়া রাই বচ্চন।

তিনি খুব কমই ব্যক্তিগত কোনও অনুষ্ঠানে অংশ নেন। ক্যারিয়ারের শীর্ষে থেকেও মিডিয়ার চোখের বাইরে থাকা তার এক ধরনের নিজস্ব স্টাইল বটে। কিন্তু ২০০৮ সালে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে দাবি—পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার একনিষ্ঠ ভক্ত। আর সে ভালবাসার টানেই তিনি নাকি ঐশ্বরিয়াকে নিজের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

প্রতিবেদন অনুযায়ী, ঐ আমন্ত্রণের পেছনে খরচ হয় প্রায় ১০ কোটি টাকা! যদিও ঐশ্বরিয়া রাই এ বিষয়ে কখনও কোনো মন্তব্য করেননি, আর আনুষ্ঠানিক কোনো প্রমাণও আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

তবে প্রশ্ন থেকেই যায়—এক রাতের অতিথি হতে কতটা মূল্য দিতে পারে কেউ? আর সে অতিথি যদি হন ঐশ্বরিয়া রাই, তাহলে সেই সংখ্যাটা কি ৮ অঙ্ক পেরোতেই পারে?

গল্পের সত্যতা হয়তো আজও অস্পষ্ট, কিন্তু তারকাদের চারপাশে তৈরি হওয়া রহস্যটাই তাদের আরও কিংবদন্তি করে তোলে। ঐশ্বরিয়ার এ ‘পাকিস্তান সফর’ যদি সত্যিও হয়, তাহলে নিঃসন্দেহে এটি বলিউডের সবচেয়ে আলোচিত অথচ রহস্যে মোড়া ঘটনা হিসেবেই থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত
এনসিপির যুগ্ম আহ্বায়ক ছয় নারী
জীবিকার তাগিদে জরায়ু বাদ দিচ্ছেন নারী শ্রমিকরা
এনসিপির নতুন কমিটি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হাসনাত-সারজিস
ঢাকা-দাম্মাম-রিয়াদ ফ্লাইট ফের স্থগিত
সৌদিতে দণ্ডিত আরও ২০ বাংলাদেশি, সাজার তথ্য চাইলো কনস্যুলেট
জাপানের ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশে
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
দিল্লিতে ৭০০ মুসলিম পরিবার উচ্ছেদের উদ্যোগ, মসজিদেও নোটিশ
জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ