Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১১ আগস্ট ২০২৫

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (১১ আগষ্ট) অনুষ্ঠিত হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ সাক্ষ্যগ্রহণ করবেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ সুলতান মাহমুদ জানান, এক মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, আরেক মামলায় জয়সহ ১৭ জন এবং অপর মামলায় পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে ১ আগস্ট পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পরিবারের সাত সদস্য এবং আরও ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত শেখ হাসিনা পরিবারের তিন মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ ১১ আগস্ট এবং শেখ রেহানা পরিবারের মামলাগুলোর জন্য ১৩ আগস্ট দিন ধার্য করে।

এ মামলাগুলোর অন্যান্য আসামির মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে অবস্থিত ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন, যদিও তারা এই বরাদ্দ পাওয়ার যোগ্য ছিলেন না। অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১, ১৬৩, ১৬৪, ৪০৯, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালে শেখ হাসিনা ১০ কাঠার প্লট (নম্বর ০০৯) বরাদ্দ পান, যা ৩ আগস্ট রাজউক তার নামে বরাদ্দপত্র দেয়। জয় ২৪ অক্টোবর বরাদ্দপত্র (প্লট নম্বর ০১৫) পান এবং ১০ নভেম্বর মালিকানা হস্তান্তরের রেজিস্ট্রি সম্পন্ন হয়। পুতুলের নামে ২ নভেম্বর বরাদ্দপত্র (প্লট নম্বর ০১৭) ইস্যু হয়। এছাড়া শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের নামেও একই প্রকল্পে সমপরিমাণ প্লট বরাদ্দ হয়।

এ বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি পৃথক ছয়টি মামলা করে দুদক, যার মধ্যে তিনটি মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার