Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ২০:০০, ২৪ জুলাই ২০২৫

রাষ্ট্রীয় ক্ষেত্রে ‘অসামান্য অবদান’ স্বরূপ উপহার 

হাসিনার কার্যালয়ের ১৫ ড্রাইভারকে রাজউকের প্লট

হাসিনার কার্যালয়ের ১৫ ড্রাইভারকে রাজউকের প্লট
ছবি: সংগৃহীত

রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্পে ‘রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান’-এর বিশেষ কোটায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার দফতরের ১৫ জন গাড়ি চালককে প্লট বরাদ্দ দেয়া হয়েছে— এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট দপ্তরে অভিযান চালিয়ে এসব বরাদ্দের নথিপত্র জব্দ করে দুদকের একটি তদন্ত দল। তারা জানায়, কোনো যাচাইযোগ্য মানদণ্ড বা ‘অসামান্য অবদানের’ সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই চালকদের নামে জমি বরাদ্দ দেয়া হয়েছে।

নাম পাওয়া চালকদের মধ্যে রয়েছেন: সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম ও নুরুন্নবী।

দুদক সূত্রে জানা যায়, এ চালকদের মধ্যে দুজনকে তিন কাঠা করে এবং তিনজনকে পাঁচ কাঠা করে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া ঝিলমিল প্রকল্পে একই কোটায় আরও অন্তত ৪৫ জন ব্যবসায়ী, ২ জন প্রবাসী বাংলাদেশি, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশাজীবীর নামও পাওয়া গেছে।

তবে নথিতে স্পষ্টভাবে উল্লেখ নেই— এদের ‘অসামান্য অবদান’ কী ছিলো বা কোন প্রক্রিয়ায় তারা রাষ্ট্রীয় স্বীকৃতির যোগ্য বিবেচিত হয়েছেন। বিষয়টি ঘিরে প্রশ্ন উঠেছে প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়েও।

দুদক কর্মকর্তারা বলছেন, এসব প্লট বরাদ্দে দুর্নীতির সম্ভাবনা ও ক্ষমতার অপব্যবহার আছে কি না— তা খতিয়ে দেখা হচ্ছে। জমি বরাদ্দে নিয়মনীতি ও মানদণ্ড লঙ্ঘনের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য