Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৭, ৫ মার্চ ২০২৬

হামলাকারীর আত্মহত্যার চেষ্টা

ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা

ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ বিভাগের এক সাবেক কর্মচারীর নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘাতক কর্মচারীর নাম ফজলু। ঘটনার পর ফজলু নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ভয়াবহ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেতনসংক্রান্ত জটিলতা, বিভাগ পরিবর্তন ও ব্যক্তিগত আক্রোশের জেরে ফজলু অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরি চালিয়ে দেন।

ভবনের নিচে দায়িত্বরত এক আনসার সদস্য জানান, বিকেল বেলা আমরা নিচে ৪-৫ জন দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ ওপর থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে আমরা দ্রুত উপরে দৌড়ে যাই। চেয়ারম্যানের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আমরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে গিয়ে দেখি ম্যাম রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন এবং ফজলু নিজের গলায় ছুরি চালাচ্ছেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করে। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে আনা মাত্রই আমরা প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার চেষ্টা করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ঘাতক ফজলু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে কুষ্টিয়া পুলিশ সুপার জানান, খবর পাওয়া মাত্রই আমাদের টিম সেখানে উপস্থিত হয়। বর্তমানে হামলাকারী জীবিত আছে। সে কথা বলার মতো অবস্থায় ফিরলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গভীর শোক প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হয়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
হামলার পর জনশূন্য তেহরানের রাস্তা
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ
আইভী ও বদির জামিন স্থগিত
টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে ভয়াবহ আগুন
মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম
দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল পরিহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহীয়সী নারী বেগম খালেদা জিয়া
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসি কমালেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতরে ৭ দিনের ছুটি