Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ৫ মার্চ ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান

সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসি কমালেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসি কমালেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বার্তা দিতে সচিবালয়ে নিজ দফতর থেকেই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ নেন। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দফতরে প্রবেশ করেন। অফিসে ঢুকেই তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। এ তাপমাত্রায় বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেও প্রধানমন্ত্রী কক্ষের অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে নির্দেশ দেন। তার এ উদ্যোগের পর প্রধানমন্ত্রীর দফতরের অন্যান্য কক্ষেও তাৎক্ষণিকভাবে একই ব্যবস্থা নেয়া হয়।

প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা এবং সূর্যের আলো ব্যবহারে জানালা ও পর্দা খুলে দেয়ার পরামর্শও দেন তিনি।

উল্লেখ্য, সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দফতর হিসেবে ব্যবহৃত হয়। এখানেই মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ কার্যক্রম পরিচালনা করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যেভাবে খামেনিকে হত্যা করে ইসরায়েল
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনালে ভারত
হামলার পর জনশূন্য তেহরানের রাস্তা
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সংবিধান সংস্কার পরিষদ গঠনে দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ
আইভী ও বদির জামিন স্থগিত
টঙ্গী বাজারের রাবেয়া মার্কেটে ভয়াবহ আগুন
মেট্রোরেলে সিট দখলের কৌশল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম
দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল পরিহারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহীয়সী নারী বেগম খালেদা জিয়া
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির