Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ৫ মার্চ ২০২৬

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহীয়সী নারী বেগম খালেদা জিয়া

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মহীয়সী নারী বেগম খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

দেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মহীয়সী নারী বেগম খালেদা জিয়াসহ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার প্রদান শুরু হয়। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়ে থাকে।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি বা গোষ্ঠীকে এ সম্মাননা দেয়া হয়। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, সমাজসেবা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রগঠনে অনন্য অবদান রাখায় প্রতিষ্ঠানগুলোকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।

সরকারি সূত্র জানায়, এবারও বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় নিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের নাম ও বিস্তারিত তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী