Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ১০ জুন ২০২৫

আপডেট: ২২:০৫, ১০ জুন ২০২৫

করোনা সতর্কতায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

করোনা সতর্কতায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
ছবি: সংগৃহীত

ভারতসহ আশপাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এ প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পাঁচ দফা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির সার্বিক বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। তিনি বলেন, করোনা প্রতিরোধে সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাই এখন মূল চ্যালেঞ্জ।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, সেগুলো হলো:

  • নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
  • বাইরে বের হলে মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলা।
  • সংক্রমিত ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
  • অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।
  • হাঁচি বা কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় আরও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য প্রবেশপথে যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাইয়ে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটার ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গ্লাভস ও পিপিই পর্যাপ্ত মজুদ রাখার দিকেও গুরুত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> চোখ রাঙাচ্ছে করোনা, ৪ নমুনায় ৩ পজিটিভ

করোনার উপসর্গ দেখা দিলে ঘরে অবস্থান এবং পরিস্থিতি গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩)-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন <<>> দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু

সরকার মনে করছে, এখনই আতঙ্ক নয়, বরং সচেতনতা ও সতর্কতাই পারে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে। সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার