Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ৫ অক্টোবর ২০২৫

কোরআন অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব স্থায়ীভাবে বহিষ্কৃত

কোরআন অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব স্থায়ীভাবে বহিষ্কৃত

পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় মামলাও দায়ের করবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযুক্ত শিক্ষার্থীকে পবিত্র কোরআন অবমাননা করতে দেখেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 

ঘটনায় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির যে উদাহরণ দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে, ঘটনার পর রাতে পুলিশ অপূর্ব পালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পথে জনরোষের মুখে পড়লে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতে হাজির করা হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতে তাকে থানায় নেয়ার সময় একদল উত্তেজিত মানুষ হামলা চালায়। এতে অপূর্ব কিছুটা আহত হয়। পরে তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা শেষে আদালতে তোলা হয়। বর্তমানে সে আদালতের হেফাজতে আছে।

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে মানসিক রোগী বলে দাবি করছেন অনেকে। তবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!