Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৬, ১১ অক্টোবর ২০২৫

লং মার্চ টু শিক্ষা ভবন

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে তারা সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ পালন করবেন।

শিক্ষার্থীরা দাবি করছেন, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে। তারা জানাচ্ছেন, এ আন্দোলন শুধু দাবি নয়, এটি তাদের অস্তিত্বের লড়াই। 

শিক্ষার্থীরা বলছেন, এখন আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া।

ইডেন কলেজ শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, আমরা ফিরবো না, যতক্ষণ না অধ্যাদেশ ঘোষণার সময় চূড়ান্ত করা হয়।

বাঙলা কলেজের ১৭-১৮ সেকশনের শিক্ষার্থী মুত্তাকি বলেন, অধ্যাদেশের খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষা সিন্ডিকেটের দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র চলছে। ২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশের পর ৭ কর্মদিবস মতামত দেয়ার সময় নির্ধারণ করা হয়েছিলো। তবে বিভিন্ন মহল সময়সূচি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। এ অনিশ্চয়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়াকে ব্যাহত করছে। একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা।

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন বলেন, খসড়া প্রকাশের পর সংশোধনের সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কিন্তু এখনও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত অধ্যাদেশ প্রকাশিত হয়নি। বিভিন্ন মহলের ষড়যন্ত্র লক্ষ্য করছি, এবং কোনও সুনির্দিষ্ট জারি তারিখও বলা হয়নি। তাই দ্রুত সময়ে অধ্যাদেশ জারি এবং বাস্তবায়নের দাবিতে আমরা নতুন কর্মসূচিতে যাচ্ছি।

শিক্ষার্থীরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ যত দ্রুত সম্ভব জারি করা হলে তারা আবার পড়াশোনার টেবিলে ফিরে যেতে পারবে এবং শিক্ষাজীবন হুমকির মুখে থাকবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ