Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ৩১ অক্টোবর ২০২৫

সর্বনিম্ন ৩০ হাজার

এমপিও শিক্ষকদের বেতন প্রস্তাব: সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এমপিও শিক্ষকদের বেতন প্রস্তাব: সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় জোটের প্রতিনিধিরা এই প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের তুলনায় বেতন-ভাতা বৈষম্যের শিকার হতে হচ্ছে। তাই শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ নতুন বেতন কাঠামো প্রণয়নের দাবি জানানো হয়েছে।

জোটের প্রস্তাব অনুযায়ী, গ্রেড–১-এর শিক্ষকদের সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। পরবর্তী গ্রেডগুলোর প্রস্তাবিত বেতন হলো— গ্রেড-২-এ ১ লাখ ৪০ হাজার, গ্রেড-৩-এ ১ লাখ ২৫ হাজার, গ্রেড-৪-এ ১ লাখ ১০ হাজার, গ্রেড-৫-এ ৯৫ হাজার, গ্রেড-৬-এ ৮০ হাজার, গ্রেড-৭-এ ৭০ হাজার, গ্রেড-৮-এ ৬২ হাজার, গ্রেড-৯-এ ৫৫ হাজার, গ্রেড-১০-এ ৫০ হাজার, গ্রেড-১১-এ ৪৫ হাজার, গ্রেড-১২-এ ৪০ হাজার, গ্রেড-১৩-এ ৩৫ হাজার এবং গ্রেড-১৪-এ সর্বনিম্ন ৩০ হাজার টাকা।

প্রস্তাবনায় শিক্ষকদের দাবি করা হয়েছে— সরকারি চাকরিজীবীদের মতো একই ভাতা ও সুবিধা নিশ্চিত করতে হবে। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৪০–৭০ শতাংশের মধ্যে নির্ধারণ, উৎসব ও বৈশাখী ভাতা মূল বেতনের সমান হারে প্রদান, এবং শিক্ষকদের রেশন ও শ্রান্তি বিনোদন ভাতা অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া জোটের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—

  • এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নবম গ্রেডে প্রদান।
  • এমপিওভুক্ত শিক্ষা সম্পূর্ণ জাতীয়করণ।
  • বিএড বাধ্যতামূলক করার আইন বাতিল।
  • শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রথা বিলুপ্ত করা।
  • অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান নিশ্চিত করা।

জোটের পক্ষ থেকে বলা হয়, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ তাদের আর্থিক অবস্থার উন্নয়ন হয়নি বহু বছর। পে কমিশন যদি এ প্রস্তাব বাস্তবায়ন করে, তাহলে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল ও মো. মাহবুব আলম।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা