Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ অক্টোবর ২০২৫

৩ দফা দাবি আদায়ের কর্মসূচি

সচিবালয় অভিমুখে শিক্ষকদের মার্চ

সচিবালয় অভিমুখে শিক্ষকদের মার্চ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তাদের তিন দফা দাবি না মানায় সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার পর শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়।

সকাল থেকেই কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান করছেন। তারা জানিয়েছেন, তাদের কর্মবিরতি চলবে এবং প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনও শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। তাদের মূল দাবি হলো ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

শিক্ষকরা অভিযোগ করছেন, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান করে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। রোববার ও সোমবার রাতভর শিক্ষকেরা খোলা আকাশের নিচে অবস্থান করেন; কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান।

শিক্ষকরা পুনরায় জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ও আন্দোলন চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ