Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২০ আগস্ট ২০২৬

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি অনুসারীদের

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন তার অনুসারী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে দায়ের করা ওই রিটকে হান্নান মাসউদের জনপ্রিয়তা ও জনসমর্থন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে দেখছেন তারা। তাদের দাবি, ভোটের মাঠে বিপুল জনসমর্থনে নির্বাচিত একজন সংসদ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়াকে ব্যবহার করে তার রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) হাতিয়া উপজেলার নাজমুল হোসেন নামের এক ব্যক্তি হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলা হয়েছে বলে জানা গেছে। তবে হান্নান মাসউদের অনুসারীদের দাবি, অভিযোগের পেছনে বাস্তব কোনও ভিত্তি নেই। নির্বাচন কমিশনের বিধিবিধান মেনেই তিনি নির্বাচনের সময় প্রয়োজনীয় সব তথ্য ও হলফনামা জমা দিয়েছেন।

রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, এসব অভিযোগ ‘তামাশা’ ও অহেতুক কার্যকলাপ ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেন, নির্বাচনি প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সব আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করেছেন এবং হলফনামাসহ প্রয়োজনীয় সব তথ্য শতভাগ স্বচ্ছতার সঙ্গে জমা দিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের একাংশও রিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের ভাষ্য, নির্বাচনে সাধারণ ভোটারদের বিপুল সমর্থনে জয়ী হওয়ার পর হান্নান মাসউদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অনিয়মের অভিযোগ সামনে না আসায় এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

তবে রিটে কী ধরনের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে এবং অভিযোগগুলোর আইনগত ভিত্তি কী—তা আদালতে শুনানির পরই স্পষ্ট হবে। সংশ্লিষ্টরা বলছেন, আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে অভিযোগগুলো আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য।

এদিকে হান্নান মাসউদের সমর্থকদের দাবি, রিটের মাধ্যমে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সফল হবে না। তারা আদালতের প্রতি আস্থা রেখে আইনগত প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তির প্রত্যাশা করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি