Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৯, ১৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৩:২৪, ১৩ জানুয়ারি ২০২৬

মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ হাউসে সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে লাগা আগুন রাত ১২টার পরে নিয়ন্ত্রণে আসে। মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ সেন জানান, খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলো।

তাপবিদ্যুৎকেন্দ্রের প্রশাসন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ এবং কেমিস্ট রাকিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আগুন নেভানোর কাজে সবাই ব্যস্ত আছেন এবং পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দারও বলেন, ভেতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে বাইরে থেকে আগুন স্পষ্ট দেখা যাচ্ছিলো।

কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অগ্নিকাণ্ডকে রহস্যজনক হিসেবে দেখছেন। কারণ, প্রকল্প এলাকায় থাকা টাউনশিপে রয়েছে কোটি কোটি টাকার স্ক্র্যাপ, যা একবার নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছিলো। ওই সময় কিছু কর্মকর্তার এলাকা ত্যাগ করা এবং নিলাম সংক্রান্ত বিষয়ে এখনও মীমাংসা না হওয়ায় আগুন লাগানোর পেছনে পরিকল্পিত কোনও উদ্দেশ্য থাকতে পারে—এমন সন্দেহও করছেন কেউ কেউ।

তবে কেন্দ্র পরিচালনাকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের ঢাকার প্রধান কার্যালয়ের প্রকৌশলী মাহমুদ আলম এ ধরনের কোনও পরিকল্পিত ঘটনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, গত মাসে প্রকল্প এলাকা পরিদর্শনকালে স্ক্র্যাপ ইয়ার্ডে বিশেষ কোনও মালামাল চোখে পড়েনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা