Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০৭, ১০ এপ্রিল ২০২৬

চাঁদপুরে শিশু রোগীকে ভুলক্রমে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন

চাঁদপুরে শিশু রোগীকে ভুলক্রমে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে জ্বরের চিকিৎসার বদলে কুকুরের ভ্যাকসিন দেয়া হয়েছে। ঘটনা ঘটে বুধবার (৮ এপ্রিল) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।

প্রতিবেদনে জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার পাঁচ বছরের সন্তান আলিফাকে জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের সন্তান নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসার জন্য ভর্তি করেন।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সাইফুল ইসলাম উভয় রোগীর জন্য পৃথক চিকিৎসাপত্র দেন। তবে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন প্রদান করেন। পরে এ ঘটনার কারণে রোগীর অভিভাবকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবু ইউসুফ বলেন, একই সময়ে দুই রোগী আসায় ভুলক্রমে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে এতে শিশুর কোনও সমস্যা হয়নি। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, ভ্যাকসিনটি ভুলক্রমে দেয়া হলেও শিশুর কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত কর্মকর্তা দায়িত্বে অবহেলা করেছেন। তাকে বিধি মোতাবেক শোকজ করা হবে।

ক্ষতিগ্রস্ত পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জনবল নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: খাজা আসিফ
আওয়ামী লীগ সফল বিএনপি, বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ: সারোয়ার তুষার
এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
রোববার নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
অন্তর্বর্তী সরকারের ২১ অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি
লেবাননকে একা ফেলবো না—কড়া হুঁশিয়ারি পেজেশকিয়ানের
সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি কি আ.লীগের পথে?
হরমুজে ডলার বাদ, ক্রিপ্টো ও ইউয়ানে টোল নিচ্ছে ইরান
তেলের দাম বাড়লে জিডিপি কমতে পারে ১.২ শতাংশ: সানেম
হোয়াইট হাউসের খসড়া দিয়েই কি যুদ্ধবিরতি আনলেন শেহবাজ?
বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি: বদিউল আলম মজুমদার
লেবাননের সঙ্গে আলোচনায় বসছে ইসরায়েল
চাঁদপুরে শিশু রোগীকে ভুলক্রমে দেয়া হলো কুকুরের ভ্যাকসিন
বিপুল ভোটে বিএনপির জয়, অনিয়মের অভিযোগে সরব জামায়াত