Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৫৭, ৪ এপ্রিল ২০২৬

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী একটি টিন-শেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দ্রুত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, কেরানীগঞ্জের এ মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-এর সঙ্গে কথা বলেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এছাড়া ঘটনাটি নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সঙ্গেও কথা বলেছেন। তিনি আলাদাভাবে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ দেন।

এর আগে শনিবার দুপুর ১টা ১১ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং সেখানে কাজ করা শ্রমিকরা আটকা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল ৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর তদারকি ও নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গণমাধ্যমে ‘হামের টিকা’ বিষয়ক ভুল তথ্য
ইরানের হামলায় নাজেহাল ইসরায়েল, বাড়ছে দেশত্যাগ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে
৩ মে থেকে সারা দেশে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ
যশোরে ২৪ বোতল পেট্রোলসহ যুবক আটক
ট্রাম্পকে ‘জাহান্নামের দরজা’ খুলে দেয়ার হুঁশিয়ারি ইরানের
হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
ইরানে নিখোঁজ ক্রু উদ্ধার, এখনও ঝুঁকিতে উদ্ধারকারী দল
১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ইরানে অভিযানে অস্বীকৃতি মার্কিন বাহিনীর, ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
জ্বালানি সংকটে নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি
হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
তেল নিতে আঙুলে কালি: তারাগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ
ইরানে ’ভয়াবহ ও বিপজ্জনক’ পরিস্থিতিতে মার্কিন উদ্ধারকারী দল
বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল
সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির
বাগাতিপাড়ায় খড় পোড়ানোর আগুনে ১৫ বিঘা গম পুড়ে ছাই