Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৫, ৯ মার্চ ২০২৬

নতুন প্যান-ইন্ডিয়া ছবিকে ঘিরে জোর গুঞ্জন

সালমান খানের নায়িকা হচ্ছেন নয়নতারা!

সালমান খানের নায়িকা হচ্ছেন নয়নতারা!
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ইতোমধ্যেই বলিউডে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন। জওয়ান সিনেমায় শাহরুখ খান–এর বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দি সিনেমার দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান। এবার নতুন করে গুঞ্জন উঠেছে—বলিউডের আরেক সুপারস্টার সালমান খান–এর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণী নির্মাতা বংশী পাইদিপল্লি পরিচালিত একটি বড় বাজেটের নতুন সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যেতে পারে নয়নতারা’কে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চলচ্চিত্র মহলে এ নিয়ে আলোচনা তুঙ্গে।

জানা গেছে, নতুন এ সিনেমাটি প্যান-ইন্ডিয়া আকারে নির্মিত হবে, অর্থাৎ একাধিক ভাষায় একযোগে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ছবিটি প্রযোজনা করবেন দিল রাজু। এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার অ্যাকশন-ড্রামা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল থেকেই ছবিটির শুটিং শুরু হতে পারে। নির্মাতারা পরিকল্পনা করছেন, ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার।

পরিচালক বংশী পাইদিপল্লি দক্ষিণী চলচ্চিত্রে সফল নির্মাতা হিসেবে পরিচিত। ২০০৭ সালে মুন্না সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন তিনি। এরপর তিনি বৃন্দাবন, ইয়েভাডু, উপিরি এবং মহর্ষি–এর মতো আলোচিত সিনেমা পরিচালনা করেছেন। এর মধ্যে ‘মহর্ষি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

অন্যদিকে, বর্তমানে সালমান খান ব্যস্ত সময় পার করছেন তার নতুন সিনেমা ব্যাটল অব গালওয়ান–এর কাজ নিয়ে। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার হাতে রয়েছে আরও কয়েকটি বড় প্রকল্প, যার মধ্যে কিক ২ এবং বাব্বার শের উল্লেখযোগ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার