Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‘সন্তানের বাবা হবো’── কাজলকে বললেন সালমান খান!

‘সন্তানের বাবা হবো’── কাজলকে বললেন সালমান খান!
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান আবারও চমকে দিলেন ভক্তদের। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ যখন মাতৃত্বের দোরগোড়ায়, ঠিক সে সময় অ্যামাজন প্রাইমের নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ হাজির হয়ে তিনি জানালেন নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রচারিত শোটির প্রথম পর্বে সালমান খানের সঙ্গে ছিলেন আমির খান। সঞ্চালনায় ছিলেন বলিউড তারকা কাজল ও টুইঙ্কেল খান্না। আড্ডায় নানা প্রসঙ্গ উঠে এলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান।

প্রেম, বিয়ে ও বিচ্ছেদ প্রসঙ্গে অকপট মন্তব্য করেন তিনি। সালমান বলেন, 

যখন সম্পর্কে থাকা জুটির একজন অন্যজনের চেয়ে দ্রুত এগিয়ে যায়, তখনই আসে ভাঙন। সম্পর্ক টেকাতে দুজনের একসঙ্গে এগিয়ে যাওয়া জরুরি।

সাবেক প্রেমিকাদের প্রসঙ্গেও খোলামেলা ছিলেন এ অভিনেতা। জানান, 

কিছু সাবেককে পুরোপুরি এড়িয়ে চলি। তবে সবাই নয়। সঙ্গীতা বিজলানি এখনো পরিবারের মতো কাছের মানুষ।

তবে আসল চমক ছিলো সন্তান প্রসঙ্গ। ৫৯ বছর বয়সী সালমান খোলাসা করে বলেন, 

অনেক সাক্ষাৎকারেই বলেছি, আমি সন্তান নিতে চাই। বাবা হতে চাই। খুব শিগগিরই আমি সন্তানের বাবা হবো। দেখা যাক। 

তার এ মন্তব্যে উপস্থিত কাজল ও টুইঙ্কেল খান্না বিস্ময়ে হতবাক হয়ে যান।

প্রসঙ্গত, সালমান খানের হাতে এখন নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত গালওয়ান সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে এই ছবি। নতুন এ সিনেমা দিয়েই বলিউডে আবারও বড় ঝড় তুলতে চান ভাইজান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান