Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪১, ১১ ডিসেম্বর ২০২৫

নাটক ছাড়বেন না তানিয়া বৃষ্টি

‘সিনেমা করলেই ছোট পর্দা ছেড়ে দিতে হবে—এমন নয়’

‘সিনেমা করলেই ছোট পর্দা ছেড়ে দিতে হবে—এমন নয়’
ছবি: সংগৃহীত

শোবিজে পথচলা শুরু মডেলিং দিয়ে, পরে নাটকে পরিচিত মুখ। বড় পর্দায় অভিষেক হয়েছিল ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে। এরপর আরেকটি চলচ্চিত্রে অভিনয় করলেও খুব বেশি সাড়া পাননি। তাই নিজের অভিনয়-যাত্রাকে শানিত করতে ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তানিয়া বৃষ্টি। এখন তিনি নাটকের ব্যস্ত ও পরীক্ষিত অভিনেত্রীদের একজন।

দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন তিনি। রায়হান খানের নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’–এ অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ফেরা, প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

‘এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই’

তানিয়া বলেন, গত কয়েক বছরে সবাই আমাকে জিজ্ঞেস করেছে—সিনেমায় অভিনয় করবো কি না। এখন উত্তর সবার জানা। ‘ট্রাইব্যুনাল’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছি।

বড় পর্দা থেকে কেন এত দূরে ছিলেন—এ প্রশ্নে তিনি জানান, 

ভিট–চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পর তাদের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে বুঝলাম, সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে যোগ্যতা লাগবে। তাই নিজেকে প্রস্তুত করার জন্য ছোট পর্দায় কাজ করেছি। এ আট–দশ বছরে নিজেকে তৈরি করেছি। এখন থেকে নিয়মিতই সিনেমায় কাজ করতে চাই।

‘সিনেমা করলেই নাটক ছাড়তে হবে—এমন নয়’

একসময় নতুন–পুরোনো মিলিয়ে মাসে ১০–১৫টি নাটক প্রচার হতো তানিয়া বৃষ্টির। এখন সিনেমায় ব্যস্ত থাকায় নাটকে সময় কম দিচ্ছেন তিনি। তবে নাটক ছাড়ার কোনও প্রশ্নেই নেই।

তানিয়া বলেন, নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এ প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনতো না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে—এমন কোনো কথা নেই। নাটক কখনোই ছাড়বো না। তবে সিনেমার ব্যস্ততার কারণে কাজ কমতে পারে—সে জায়গায় বেছে বেছে কাজ করবো।

চরিত্রে ঢুকতে হাসপাতাল পর্যন্ত গেছেন

সত্য ঘটনাভিত্তিক ‘ট্রাইব্যুনাল’–এ ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালের রাজনীতির জটিল বাস্তবতা উঠে আসছে। চলচ্চিত্রের চরিত্রের জন্য নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি।

আরও পড়ুন <<>> তামান্নার রূপে ‘জয়শ্রী’, প্রকাশ হলো ‘ভি. শান্তারাম’ 

তানিয়া জানান, শুটিংয়ের আগে টানা এক মাস তারিক আনাম খানের কাছে রিহার্সেল করেছি। নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন—সেটা বাস্তবে ফিল্ডে গিয়ে দেখেছি। চরিত্রের কষ্টটা বোঝার জন্য হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছি। যতটা সম্ভব চেষ্টা করেছি। ছবিটি মুক্তির পর দর্শক বুঝতে পারবেন।

মুক্তির পরিকল্পনা

চলতি মাসেই ‘ট্রাইব্যুনাল’–এর শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী