Sobar Desh | সবার দেশ বিনোদ

প্রকাশিত: ০০:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬

সব গুঞ্জনের অবসান

বিয়ের পিঁড়িতে জেফার–রাফসান

বিয়ের পিঁড়িতে জেফার–রাফসান
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনা, কানাঘুষা আর নীরবতার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এ জুটি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুজনের ঘনিষ্ঠ একাধিক সূত্র।

প্রায় এক বছর ধরেই জেফার রহমান ও রাফসান সাবাবকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব ছিলেন তারা। গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুধু ভালো বন্ধু হিসেবেই উপস্থাপন করেছেন। সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করায় গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সে সব আলোচনার ইতি টানতে যাচ্ছে তাদের বিয়ের আয়োজন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আগামীকাল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পারিবারিক পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে গত এক সপ্তাহ ধরে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে নিকটাত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের হাতে।

জেফার রহমান ও রাফসান সাবাবের বন্ধুত্বের শুরু বহুদিনের। সে বন্ধুত্ব থেকেই একে অপরকে জানার পরিধি বাড়ে এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ায় বিয়ের সিদ্ধান্তে। তাদের ঘনিষ্ঠজনদের ভাষ্য, পারস্পরিক বোঝাপড়া ও সম্মান থেকেই এ পরিণয়।

রাফসান সাবাব ও জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে প্রায় এক বছর আগে। বিশেষ করে রাফসান সাবাবের ব্যক্তিগত জীবনের পরিবর্তনের খবর সামনে আসার পরই আলোচনার পারদ চড়ে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়, যা কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তোলা তাদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। পরে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেফার রহমান জানান, এসব গুঞ্জন নিয়ে তার কিছু বলার নেই।

সে সময় ব্যক্তিগত জীবন নিয়ে বিরক্তির কথাও জানিয়েছিলেন জেফার রহমান। তিনি বলেন, বিয়ে না করলেও মানুষ তার বিয়ে, সন্তান ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করে। তার ভাষায়, নেটিজেনরাই যেন তার বিয়ে-বাচ্চার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এসব বিষয়ে তিনি কিছু বলতে চান না এবং ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আগ্রহী নন বলেও জানান।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তব রূপ পাচ্ছে সে আলোচিত সম্পর্ক। আগামীকাল জেফার রহমান ও রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাদের জীবনের এক নতুন অধ্যায়, যা ঘিরে শোবিজ অঙ্গনে বইছে আনন্দের হাওয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের