Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৯ ডিসেম্বর ২০২৫

১৭ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল, থাকছেন আগের তারকারাই

১৭ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়াল, থাকছেন আগের তারকারাই
ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছর আগে, ২০০৯ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের সেই ধারাবাহিকতার পর এবার জানা গেছে, ব্লকবাস্টার এ ছবিটির সিক্যুয়াল নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্মাতা রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। পরিকল্পনা অনুযায়ী ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালে।

সিক্যুয়ালে প্রথম পর্বের আইকনিক তারকা দলকেই ফিরিয়ে আনা হচ্ছে বলে শোনা গেছে। আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী—সবাইকে এ নতুন পর্বেও পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

কেমন হতে পারে সিক্যুয়ালের গল্প? সূত্র বলছে, পুরো দলই এ প্রকল্প নিয়ে উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস, প্রথম পর্বের মতো একই আবহ ও আবেগ ধরে রাখতে পারলে দ্বিতীয় পর্বও দর্শকদের কাছে সমানভাবে জাদুকরী হয়ে উঠবে। জানা গেছে, প্রথম ছবির ক্লাইম্যাক্সে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুর বিচ্ছেদের প্রায় ১৫ বছর পরের সময়কে কেন্দ্র করেই গড়ে উঠবে নতুন গল্প।


7 best Aamir Khan starrer 3 Idiots dialogues: `All izz well` to `Jahapanah  tussi great ho…` | PINKVILLA: Entertainment

আরেকটি তথ্য জানিয়েছে পিঙ্কভিলা—আমির খান ও রাজকুমার হিরানি তাদের পরিকল্পিত দাদাসাহেব ফালকে বায়োপিক আপাতত স্থগিত রেখেছেন, কারণ তারা এ প্রকল্পের বর্তমান স্ক্রিপ্টে সন্তুষ্ট নন।

বহুল আলোচিত ছবিটির সিক্যুয়াল নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে, আর নির্মাতারা আশা করছেন নতুন পর্বও একইভাবে দর্শকদের হৃদয় জয় করবে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তাক্ত সংঘর্ষ
ইরানের ক্ষেপণাস্ত্র ঝড়, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট
হরমুজে ড্রোন হামলা: মার্কিন-সংশ্লিষ্ট ট্যাংকারে আগুন
৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী