Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:১৯, ১১ ডিসেম্বর ২০২৫

জয়া আহসানের নতুন ফিউশন লুক

‘আপেল হইয়ো না’

‘আপেল হইয়ো না’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো চমক ছড়ালেন। রূপ, স্টাইল এবং অভিনয় দক্ষতার সমন্বয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া জয়া এবার সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে ধরা দিলেন।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তার ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে ভিন্নরকমভাবে। ছবিগুলোতে জয়ার পরনে দেখা যায় লাল রঙের ব্লাউজ, যার পাথরের জমকালো কাজ রয়েছে, সঙ্গে পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণে তৈরি এ লুকে অভিনেত্রী যেন পুরোপুরি আলাদা ছাপ রেখেছেন।

ছবিতে আরও দেখা যায় জয়ার কপালে লাল টিপ, মাথায় লাল-সাদা গোলাপের সাজ এবং চোখে স্টাইলিশ রোদচশমা। হাতে পাথরের তৈরি চুড়ি ও বালা এ লুককে করেছে আরও আভিজাত্যপূর্ণ। কিন্তু সবচেয়ে আলোচ্য বিষয় হলো তার হাতে থাকা টুকটুকে লাল আপেল।

জয়া ছবিগুলোতে বিভিন্ন ভঙ্গিতে আপেল ধরছেন—কখনও হাতে ধরে, কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপেল হয়ো না,’ যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ছবিগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসা ও মজা উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে,’ আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’

জয়া আহসান যে কোনও সময় তার স্টাইল ও অভিনয়ের মাধ্যমে সকলকে অবাক করতে জানেন, এবার সে ট্রেডমার্ক ফিউশন লুকই প্রমাণ করল কেন তিনি শুধু পর্দার নয়, সোশ্যাল মিডিয়ারও স্টাইল আইকন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তাক্ত সংঘর্ষ
ইরানের ক্ষেপণাস্ত্র ঝড়, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট
হরমুজে ড্রোন হামলা: মার্কিন-সংশ্লিষ্ট ট্যাংকারে আগুন
৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী