Sobar Desh | সবার দেশ গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ৪ মে ২০২৬

আপডেট: ১২:৫৭, ৪ মে ২০২৬

আটক ৩৭

টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান

টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের সন্ধান পাওয়া গেছে, যেখানে ছিল সুরক্ষিত সুড়ঙ্গপথ। একই অভিযানে মাদক ও বিভিন্ন অপরাধে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার রাতভর অভিযান চালিয়ে ৩১ জনকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আটক করা হয়। এছাড়া অন্যান্য অপরাধে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান চলাকালে বস্তির ভেতরে একটি বিশেষভাবে নির্মিত শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ দেখতে পায় পুলিশ। কক্ষটির ভেতর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিলো ওই কক্ষের সঙ্গে যুক্ত একটি গোপন সুড়ঙ্গপথ, যা ব্যবহার করে অভিযানের সময় পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছিলো বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই কক্ষে নিয়মিত মাদক সেবনের আসর বসতো এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে আসতো।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন এবং অন্যান্য অপরাধে আরও ৬ জনসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত যাকেই পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনও ধরনের রাজনৈতিক বা দলীয় বিবেচনার সুযোগ নেই বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই টঙ্গীর কয়েকটি বস্তিতে মাদক ব্যবসার বিস্তার ঘটেছে। তবে সাম্প্রতিক এ অভিযানে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

শার্শায় চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট
সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
আওয়ামী পরিবারের সন্তান নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
কেনিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ১৮
পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, সরকার গঠনের পথে বিজেপি