Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৫, ১১ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে কূটনৈতিক নজর

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু 

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু 
ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল প্রতীক্ষিত আলোচনা। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৈঠক শুরুর খবর জানায়। 

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসলামাবাদে বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। তবে ইরানি ও মার্কিন প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি আলোচনা করছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

যদি দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করে থাকেন, তবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক—যা ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হবে।

এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। সে যুদ্ধবিরতির পর থেকেই স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা আয়োজনের উদ্যোগ নেয় ইসলামাবাদ। আজকের বৈঠক সে প্রচেষ্টারই ফল। 

জানা গেছে, ইসলামাবাদের একটি কড়া নিরাপত্তাবেষ্টিত হোটেলে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা ঘিরে রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। 

বিশ্লেষকদের মতে, এ বৈঠক সফল হলে শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শিরোপার পথ মজবুত করলো বার্সেলোনা
কুকুর-কুমির কাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
সাত বড় ইস্যুতে নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ
তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির
বেনাপোল কাস্টমসে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত
যশোরে চৈত্রের সকালে অস্বাভাবিক ঘন কুয়াশা
যশোরে দুই কিশোরকে অপহরণ ও মুক্তিপণ দাবি
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে জেডি ভ্যান্স
‘কবি চিতাবাঘ’ দেখতে মহিলা সমিতিতে সপরিবারে প্রধানমন্ত্রী
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আশা ভোঁসলে
পুকুরে কুমিরের মুখে কুকুর: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ডা. কামরুল ইসলাম
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু
বিএনপি ক্ষমতায় গিয়েই জনগণকে ভুলে গেছে: নাহিদ ইসলাম
কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-আগুন, কথিত ‘পীর’ নিহত
বিচারব্যবস্থায় দুই বিল রহিতকরণে ভয়াবহ সংকটের আশঙ্কা